মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
শেয়ারবাজার

১৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস প্রকাশের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর হলো : কেঅ্যান্ডকিউ, প্রিমিয়ার লিজিং, এমবি ফার্মা, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং, ক্রাউন সিমেন্ট, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড এবং ন্যাশনাল টিউবস লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে কেঅ্যান্ডকিউয়ের ১১ নভেম্বর বিকাল ৩টায়, প্রিমিয়ার লিজিংয়ের ১১ নভেম্বর বিকাল ৪টায়, এমবি ফার্মার ১০ নভেম্বর বিকাল ৩টায়, এপেক্স ফুডসের ৯ নভেম্বর বিকাল ৩টায়, এপেক্স স্পিনিংয়ের ৯ নভেম্বর বিকাল আড়াইটায়, ক্রাউন সিমেন্টের ১০ নভেম্বর বিকাল ৩টায়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৯ নভেম্বর বিকাল ২টায়, বিএসআরএম লিমিটেডের ১২ নভেম্বর বিকাল ৪টায়, বিএসআরএম স্টিলের বোর্ড সভা ১২ নভেম্বর বিকাল ৩টায়, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ নভেম্বর বিকাল ৩ টায়, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১০ নভেম্বর বিকাল ৩ টায়, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেডের ১৩ নভেম্বর বিকাল ৪ টায়, ন্যাশনাল টিউবস লিমিটেডের ১১ নভেম্বর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে কেঅ্যান্ডকিউ, প্রিমিয়ার লিজিং ও এমবি ফার্মার বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিডিডেন্ড ঘোষণা করা হবে।

আর এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং, ক্রাউন সিমেন্ট, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড,  ন্যাশনাল টিউবস লিমিটেডের বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ