সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
শেয়ারবাজার

পুঁজিবাজারে নতুন বিনিয়োগের ওপর কর প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ধস ফেরাতে নুতন বিনিয়োগের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের কর আরোপের বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি।

শনিবার (২ নভেম্বর) সুপ্রিমকোর্টে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বার অ্যাসোসিয়েশনগুলোর নির্দলীয় এই ফেডারেশন সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী শাহ্ মো. খসরুজ্জামান।

শাহ মো. খসরুজ্জামান বলেন, পুঁজিবাজারের দীর্ঘ দিনের সংকট সমাধানে বিক্রেতার চেয়ে ক্রেতার সংখ্যা বৃদ্ধি করার দিকে সরকারকে নজর দিতে হবে। বিনিয়োগকারীদের ট্যাক্স ফাইলে দেখানো অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ (মূলধন) পুঁজিবাজারে বিনিয়োগ করলে ওই অর্থের ওপর কর আরোপে জাতীয় রাজস্ব বোর্ডের বিধান চলতি অর্থ বছরের জন্য প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, বিনিয়োগকারীদের এ নতুন সুযোগ দিলে ব্যবসায়ীদের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ বাড়বে। ফলে বিদেশে পাচারকৃত এবং দেশের অলস অর্থ বিনা করে বিনিয়োগের সুযোগ দিলে পুঁজিবাজারের ধস ফিরায়ে আনা সম্ভব। এবং মুদ্রা বাজারে অর্থের সরবরাহ বাড়লে অর্থনীতি চাঙা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ