সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শেয়ারবাজার

আজ ২৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৩ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড এবং ইপিএস প্রকাশ সংক্রান্ত বোর্ড সভা ও ট্রাস্টি সভা আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটি কোম্পানি ৩০ জুন, ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। বাকি ২০টি প্রতিষ্ঠান ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সময়ের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করবে।

ডিভিডেন্ড ঘোষণা করার তিন কোম্পানি হলো- কুইনসাউথ টেক্সটাইল, সিলকো ফার্মা ও এমকে ফুটওয়্যার।

আর ইপিএস প্রকাশ করার ২০ প্রতিষ্ঠান হলো-এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, এনআরবিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, লিন্ডে বিডি, ঢাকা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, এমকে ফুটওয়্যার, এক্সিমফার্স্ট ফান্ড, এফবিএফআইএফ, ট্রাস্ট ব্যাংক ফাস্ট ফান্ড, আইএফআইসি ফাস্ট ফান্ড, ফার্স্ট জনতা ফান্ড, ইবিএল ফাস্ট ফান্ড ও এটিএসএল গ্রোথ ফান্ড।

সর্বশেষ পাওয়া সংবাদ