সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শেয়ারবাজার

পিপিএ কার্যকর না হওয়ায় বন্ধ হচ্ছে খুলনা পাওয়ারের ২ বিদ্যুতকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক : পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বা বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) কার্যকর না হওয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ২ টি বিদ্যুতকেন্দ্র। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, খুলনা পাওয়ারের খুলনা কেপিসি ইউনিট ২ -১১৫ মেগাওয়াট প্ল্যান্ট এবং যশোরের নোয়াপাড়ায় কেপিসি ৪০ মেগাওয়াট প্ল্যান্ট বন্ধ রাখা হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাথে পিপিএ কার্যকর না হওয়ার অনিশ্চয়তায় এবং সাম্প্রতিক দিনগুলোতে বিপিডিবির পক্ষ থেকে কোন বিদ্যুৎ চাহিদা না থাকায় বন্ধ রাখা হবে বিদ্যুতকেন্দ্রগুলো।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে কেপিসিএল সরকার থেকে দুই পাওয়ার প্লান্টের মেয়াদ বাড়ানোর অনুমতি পায়। মন্ত্রিসভা ক্রয় কমিটি “নো ইলেকট্রিসিটি নো পেইমেন্ট” ভিত্তিতে ২ বছরের জন্য খুলনা পাওয়ারের দুইটি পাওয়ার প্লান্ট থেকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি দেয়। একই সাথে বিপিডিবি মৌখিকভাবে পাওয়ার প্লান্ট দুটির কারযক্রম শুরু করার অনুমোদন দেয়। ফলে গত ২৪ মার্চ বিকাল থেকে পাওয়ার প্লান্ট দুইটির কারযক্রম চালু হয়েছিলো।

সর্বশেষ পাওয়া সংবাদ