মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
একযোগে ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সোনালী ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের চুক্তি স্বাক্ষর মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা
advertisement
শেয়ারবাজার

খুলনা পাওয়ারের সহযোগী কোম্পানির লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড পায়রা পাওয়ার লিমিটেড (ইউপিপিএল)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ কোম্পানিটি প্রতি ১০ টাকার বিপরীতে ১ টাকা ৫০ পয়সা নগদ লভ্যাংশ দিবে।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জানা গেছে আলোচিত বছরের জন্য কোম্পানিটি মোট ১৭ কোটি ৩৮ লাখ ২৭ হাজার ৫০০ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

উল্লেখ্য, ইউনাইটেড পায়রা পাওয়ারের ৩৫ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে খুলনা পাওয়ার কোম্পানির কাছে।

সর্বশেষ পাওয়া সংবাদ