মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শেয়ারবাজার

সিএপিএম ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএপিএম কোম্পানি লিমিটেড পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) সিএপিএম ইউনিট ফান্ড সর্বশেষ বছরে (২০২২-২৩) ইউনিটহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

বুধবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের (২০২৩-২৪) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আলোচিত লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিএপিএম কোম্পানি লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সময়ে ফান্ডটির নিট ক্ষতি হয়েছে ২ কোটি ০৮ লাখ ৬১ হাজার ৭৬৫ টাকা। এ সময়ে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ৫২ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে ক্রয়মূল্য আলোচিত ফান্ডের ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১০৮ টাকা ৩১ পয়সা। আর বাজার মূল্যে এর ইউনিট প্রতি এনএভি ছিল ১১৭ টাকা ৯ পয়সা।

সর্বশেষ পাওয়া সংবাদ