মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শেয়ারবাজার

আইপিও থেকে উত্তোলিত অর্থ ব্যবহার সম্পূর্ণ করেছে লাভেলো

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি প্রাথমিক গনপ্রস্তাবের মাধ্যমে উত্তোলিত ৩০ কোটি টাকার ব্যবহার সম্পূর্ণ করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, প্রসপেক্টাসে উল্লেখিত Acquisition of Plant &Machinery, Freezer purchase, Vehicles Purchase, Investment in depot to increase, IPO Expenses and Bank Loan খাতে আইপিও থেকে উত্তোলনকৃত অর্থ ব্যয় করা হয়েছে।

আইপিও থেকে উত্তোলনকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার করার ফলে লাভেলোর উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে ও আরো সুফল পাওয়া যাবে।

উল্লেখ্য যে, লাভেলো ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি এরই মধ্যে ২০২১ সালে ১১%, ২০২২ সালে ১২%, ২০২৩ সালে ১০% এবং সর্বশেষ ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের জন্যে ২০% ডিভিডেন্ডে ঘাষণা করেছে।

ইতিমধ্যে কোম্পানিটি ১৫০ কোটি টাকা বিনিয়োগ করে আইসক্রিম উৎপাদনের ২য় ইউনিট স্থাপনের ঘোষণা দিয়েছে। দ্বিতীয় ইউনিটের উৎপাদিত পণ্য আগামী জুনে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে উৎপাদন দ্বিগুন হবে এবং লাভেলোর মার্কেট শেয়ার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে জানা গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ