শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: নিতাই রায় চৌধুরী ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বি কারাগারে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে
advertisement
শেয়ারবাজার

জমি-উৎপাদন সরঞ্জাম বিক্রি করবে ডরিন পাওয়ার

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড তাদের নন-কারেন্ট অ্যাসেটের অন্তর্ভুক্ত জমি ও উৎপাদন সরঞ্জাম বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল ৩টায় অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় এ সিন্ধান্ত নেয় কোম্পানিটি।

জানা গেছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত বছরের ১১ অক্টোবর মধ্যরাত থেকে টাঙ্গাইলে অবস্থিত ডরিন পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে বিদ্যুত ক্রয় চুক্তি বাড়াতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোন সাড়া পাওয়া যায়নি। ফলে কোম্পানিটি টাঙ্গাইল বিদ্যুৎকেন্দ্রের ২৪৪. ৫৪ শতক জমিটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে ইতোমধ্যে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

এদিকে জমি বিক্রির পাশাপাশি টাঙ্গাইল ২২ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের ইঞ্জিন, আনুষাঙ্গিক সরঞ্জাম, সাবস্টেশন সরঞ্জাম, বিল্ডিং এবং স্টিল স্ট্রাকচার বিক্রি করারও অনুমোদন দিয়েছে ডরিন পাওয়ারের পরিচালনা পর্ষদ। এ ব্যাপারে ডরিন পাওয়ারের সাথে রূপসী বাংলা গ্রুপের মধ্যে একটি ‘ভেন্ডরস চুক্তি’ সম্পাদিত হয়েছে।

জানা যায়, চুক্তি মোতাবেক বিদ্যুৎকেন্দ্রটির সরঞ্জামগুলো ১০ কোটি ৫ লাখ টাকায় বিক্রি করবে ডরিন পাওয়ার। এছাড়া বিদ্যুৎকেন্দ্রের জমিটিও প্রতিযোগিতামূলক বাজার মূল্যে বিক্রি করা হবে।

শেয়ারবাজারে ২০১৬ সালে তালিকাভুক্ত ডরিন পাওয়ারের দেশজুড়ে তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। টাঙ্গাইল ছাড়াও বাকি দুটি ফেনী ও নরসিংদীতে অবস্থিত।

২০০৮ সালের নভেম্বরে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ডরিন পাওয়ার জেনারেশন্স অ্যান্ড সিস্টেমস লিমিটেডের যাত্রা শুরু হয়। ২০১০ সালে ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্দান ও সাউদার্ন বিদ্যুৎকেন্দ্র দুটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ