শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: নিতাই রায় চৌধুরী ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বি কারাগারে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে
advertisement
শেয়ারবাজার

বিএসইসির নতুন চেয়ারম্যানকে ডিবিএর অভিনন্দন

পুঁজিবাজার ডেস্ক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদ্য নিযুক্ত চেয়ারম্যান বিশিষ্ট ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদকে অভিনন্দন জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। আজ মঙ্গলবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম তাঁকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় ডিবিএ প্রেসিডেন্ট বলেন, খন্দকার রাশেদ মাকসুদ একজন বরেণ্য অভিজ্ঞ পেশাদার ব্যাংকার। স্টান্ডার্ড ব্যাংক, সিটি ব্যাংক এনএসহ দেশী বিদেশি একাধিক বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহী পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া তিনি বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) পরামর্শক ছিলেন।

আমরা বিশ্বাস করি, তাঁর যোগ্য নেতৃত্বে পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহীতা ও সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং বাজারে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হবে।

পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে বিএসইসি চেয়ারম্যানকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

সর্বশেষ পাওয়া সংবাদ