শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: নিতাই রায় চৌধুরী ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বি কারাগারে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১১৯টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির।

আজ সোমবার (১৯ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ব্যাংকটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৯.৫৮ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ব্যাংকটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৮.০৯ শতাংশ।

আর ১ টাকা ৭০ পয়সা বা ৭.৭২ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী ব্যাংকের ৭.৩৩ শতাংশ, জিকিউ বলপেনের ৬.৯১ শতাংশ, জেএমআই হসপিটালের ৬.৩২ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৬.২৬ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৫.৩৩ শতাংশ, বিকন ফার্মার ৪.৩২ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৪.২৮ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ