শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ৩৬৬টির দর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের।

আজ রোববার (১৮ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮ টাকা বা ৩.৬৬ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৩ শতাংশ।

আর ১ টাকা ৮০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিলিভার কনজিউমারের ৩ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ২.৯৯ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ২.৯৯ শতাংশ, গ্রামীণফোনের ২.৯৯ শতাংশ, জেএমআই হসপিটালের ২.৯৯ শতাংশ, ন্যাশনাল টিউবসের ২.৯৯ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ২.৯৯ শতাংশ দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ