বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ইজিএম বুধবার

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ৩টায় ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ইজিএমের একই দিনে বিকাল ৪টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এজিএম ও ইজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৩০ নভেম্বর।

জানা গেছে, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের বিদ্যমান অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। এক্ষেত্রে ১০ টাকা ফেস ভ্যালুর ২৫ কোটি সাধারণ শেয়ার ৪০ কোটিতে উন্নীত করা হবে। এ সংশ্লিষ্ট সংঘবিধি ও সংঘস্মারকেও পরিবর্তন আনবে কোম্পানিটি। এ-সংক্রান্ত ইজিএম ২৮ ডিসেম্বর।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচারলক বাদে কেবল সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের পর্ষদ।

আরো পড়ুন……

 আজ বন্ধ শেয়ারবাজার

সর্বশেষ পাওয়া সংবাদ