বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে ডেল্টা লাইফ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২৭৫টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫ টাকা ৩০ পয়সা বা ৫ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী লাইফের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ২.৯৯ শতাংশ।

আর ২ টাকা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ২.৯৯ শতাংশ, লিব্রা ইনফিউশনের ২.৯৯ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ২.৯৮ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের ২.৯৮ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ২.৯৮ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ২.৯৮ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২.৯৯ শতাংশ দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ