শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ফাইন্যান্স


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১১৬টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের।

আজ বুধবার (১৪ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামীক ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯.৫৮ শতাংশ।

আর ৮০ পয়সা বা ৯.৪১ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মাইডাস ফাইন্যান্সিংয়ের ৯.৪০ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৯.৩৮ শতাংশ, ব্রাক ব্যাংকের ৯.২৩ শতাংশ, বে লিজিংয়ের ৯.২৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ৮.৭৪ শতাংশ এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ৮.৬৯ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ