বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে এটলাস বাংলাদেশ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৪০৩টি কোম্পানির মধ্যে ৫৩টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে এটলাস বাংলাদেশ লিমিটেডের।

আজ সোমবার (১২ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭ টাকা ৪০ পয়সা বা ৯.৯৭ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামীক ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ।

আর ১ টাকা বা ৯.৮০ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৯.৩৩ শতাংশ, এবি ব্যাংকের ৯.০৯ শতাংশ, গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ৭.২৭ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৬.৮৯ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬.৩৬ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৪৫ শতাংশ এবং মাইডাস ফাইন্যান্সিং পিএলসির ৫.২৬ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ