শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার
advertisement
শেয়ারবাজার

সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০০ টি কোম্পানির ৭৬ কোটি ১ লক্ষ ৭২ হাজার ৮৯৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২০১০ কোটি ৮ লাখ ৯৪ হাজার ২৭১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৯১.০৯ পয়েন্ট বেড়ে ৬০১৫.৯১ ডিএস-৩০ মূল্য সূচক ৫১.৬২ পয়েন্ট বেড়ে ২১৮৪.৩৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.৩৬ পয়েন্ট বেড়ে ১২৮৫.২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- গ্রামীণ ফোন, বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, রবি এক্সিয়াটা, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, এমটিবি, আইএফআইসি, ঢাকা ব্যাংক ও গ্লোবাল ইসলামি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এবি ব্যাংক ফার্স্ট মি. ফা., এবি ব্যাংক, এসিআই, ডিবিএইচ ফার্স্ট মি. ফা., গ্রামীণ ওয়ান স্কীম-২, ইসলামিক ফাইন্যান্স, পপুলার লাইফ ফার্স্ট মি. ফা., ইসলামি ব্যাংক, ফার্স্ট জনতা মি. ফা. ও এক্সিম ব্যাংক ফার্স্ট মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আইসিবি এএমসিএল ৩য় এনআরবি মি. ফা., আইসিবি সোনালি ব্যাংক ফার্স্ট মি. ফা., আইসিবি এএমসিএল ২য় মি. ফা., ক্রিস্টাল ইন্সুঃ, লিব্রা ইনফিউশনস, হামি ইন্ডাঃ, আনোয়ার গ্যালভানাইজিং, নাভানা ফার্মা, কে অ্যান্ড কিউ ও এশিয়াটিক ল্যাব।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭১৩৩৫২৭৫৪৭৯৪৫.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ