শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক


পুঁজিবাজার ডেস্ক:
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৪০০টি কোম্পানির মধ্যে ১৭৩টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের।

আজ রোববার (১১আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ফান্ডটির ইউনিট দর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৯০ পয়সা বা ১০ শতাংশ।

আর ১৬ টাকা বা ১০ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসিআই লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০ শতাংশ, গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ১০ শতাংশ, ইসলামীক ফাইন্যান্সের ১০ শতাংশ, পপুলারল লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০ শতাংশ, ইসলামী ব্যাংকের ৯.৯২ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৯.৭৫ শতাংশ এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৭৫ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ