রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
শেয়ারবাজার

ব্রোকারেজ হাউজ পরিদর্শন করলেন ডিএসই’র চেয়ারম্যান

কর্পোরেট ডেস্ক: রোববার (২৮ জুলাই) ডিএসই’র ইতিহাসে প্রথমবারের মতো মতিঝিলে অবস্থিত ডিএসই’র বেশ কিছু ব্রোকারেজ হাউজ পরিদর্শন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

এসময় তিনি ব্রোকারেজ হাউজে স্বশরীরে উপস্থিত হয়ে ট্রেকহোল্ডার প্রতিনিধি এবং বিনিয়োগকারীদের সাথে কুশল বিনিময় করেন এবং লেনদেনে কার্যক্রমে কোন ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন।

বিনিয়োগকারীদের লেনদেন কার্যক্রমে যে কোন ক্রান্তিকালে যেন বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ সর্বদা তৎপর রয়েছে। তিনি পুঁজিবাজার উন্নয়নে খুব শীগ্রই সকল স্তরের বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় করবেন বলেও জানান।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তিন কার্যদিবস লেনদেন বন্ধ থাকার পর সকল ব্রোকার এবং শাখা অফিস লেনদেনে অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। এবং ভবিষ্যতে পুঁজিবাজারের যে কোন ক্রান্তিকালে কোনরকম আতংকিত না হয়ে ধৈয্য ধরার আহবান জানান। এসময় তার সাথে ছিলেন ডিএসই’র জিএম এন্ড কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমানসহ আরো অনেকে।

সর্বশেষ পাওয়া সংবাদ