রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৪০টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের।

আজ সোমবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা টেকনো ড্রাগসের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮৪ শতাংশ।

আর ১ টাকা ৫০ পয়সা বা ৭.৮১ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৭.৪৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.০৭ শতাংশ, ফার কেমিক্যালের ৬.২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৮৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৪.৩৪ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ৪.০৬ শতাংশ এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ৩.৪৮ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ