রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন


পুঁজিবাজার ডেস্ক:
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ৯৮টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

আজ বুধবার (১০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১২ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯.৮১ শতাংশ।

আর ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৭৭ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল হেভি কেমিক্যালসের ৮.৪৭ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৬.৮৯ শতাংশ,রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৫.৭৪ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৪.৯৪ শতাংশ, জেমিনি সী ফুডের ৪.৮৬ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৪.৭৯ শতাংশ এবং এনআরবিসি ব্যাংক পিএলসির ৩.৭৩ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ