রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে সালভো কেমিক্যাল

পুঁজি বাজার ডেস্ক : : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৯ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ২৩৭টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কাট্টালী টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩ শতাংশ।

আর ৮ টাকা ৩০ পয়সা বা ৯.৮৯ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এইচআর টেক্সটাইলের ৯.৮২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯.৭৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৭০ শতাংশ, দ্য পেনিনসুলার ৯.২৮ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৯.১৮ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ৮.২৯ শতাংশ এবং ই-জেনারেশন লিমিটেডের ৭.৮৯ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ