রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস


পুঁজিবাজার ডেস্ক:
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৪০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫১টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির।

আজ বুধবার (২৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৯ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রবি আজিয়াটার শেয়ার দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৯.৮৫ শতাংশ।

আর ২ টাকা ৮০ পয়সা বা ৯.০৩ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে কর্ণফূলী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রানার অটোমোবাইলসের ৮.৩৩ শতাংশ, সিকদার ইন্সুরেন্সের ৮.২৪ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৮.১১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৮০ শতাংশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৭.৪৯ শতাংশ, তিতার গ্যাসের ৬.৫১ শতাংশ এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৩৮ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ