রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
শেয়ারবাজার

তাল্লু স্পিনিংয়ের টিকে থাকা নিয়ে অডিটরের সংশয়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তাল্লু স্পিনিং মিলসের নিরীক্ষক তার মতামতে জানিয়েছেন, কোম্পানিটি ২০২০, ২০২১ ও ২০২২ হিসাব বছরে যথাক্রমে ৩০ কোটি, ২৮ কোটি ৬৭ লাখ ও ২৬ কোটি ৯৬ লাখ টাকা নিট লোকসান গুনেছে।

এ অবস্থায় কোম্পানিটি ঋণ পরিশোধের সক্ষমতা হারাতে পারে। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ১৫ কোটি ৮১ লাখ টাকা আর্থিক ব্যয়ের সঙ্গে পরিচালন লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি টাকায়। কোম্পানিটির আর্থিক ব্যয় পরিশোধের সক্ষমতা নেই। ফলে কোম্পানিটি ঋণদাতাদের কাছ থেকে ঋণ পাওয়ার সুযোগ হারাতে পারে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি কোম্পানিটির ঋণ পুনঃতফসিল করতে রাজি না হয় তাহলে কোম্পানি চলতি মূলধনের সংকটে পড়ে যাবে এবং মূলধনি ব্যয় নির্বাহে তহবিলস্বল্পতায় ভুগবে। এতে ভবিষ্যতে কোম্পানিটির টিকে থাকা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে বলে মনে করছেন নিরীক্ষক।

সর্বশেষ পাওয়া সংবাদ