সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
শেয়ারবাজার

গ্রামীণফোনের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৬ টাকা। অর্থাৎ ইপিএস বা মুনাফা কমেছে ০.২৩ টাকা।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ৪০ টাকা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ