সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা শিল্পাঞ্চলের নিরাপত্তায় রাজধানীসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়টার্সের প্রতিবেদন - নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা ২০২৯ সালে মোদি সরকারের পতন হবে: অভিজিৎ দীপকে দীপাবলি উপলক্ষে আজ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জানুয়ারিতে প্রথম ধাপে ১ হাজার ইউপিতে নির্বাচন: ইসি সচিব বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
advertisement
শেয়ারবাজার

জেএমআই সিরিঞ্জের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ১১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ০৩ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ০৮ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ১৬ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯২ টাকা ৪৪ পয়সা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ