বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
শেয়ারবাজার

দরপতনের শীর্ষে বিজিআিইসি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৪ টাকা বা ৭.৩৫ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার কোম্পানিটি সর্বশেষ ৫০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩০ বারে ১ হাজার ৬২৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮০ হাজার টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ল্যাম্পস। আজ শেয়ারটির দর ৭ টাকা ৬০ পয়সা বা ২.৯২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার। আজ শেয়ারটির দর ৭ টাকা ৮০ পয়সা বা ২ দশমিক ৬০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৯১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিকস, আইটিসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, হাক্কানি পাল্প, প্রাইম টেক্সটাইল, সাফকো স্পিনিং ও অ্যারামিট লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ