মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
শেয়ারবাজার

ডিএসইর পর্ষদে ৪ নতুন স্বতন্ত্র পরিচালক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চারজন নতুন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ নিয়োগ অনুমোদন করেছে।

বিএসইসি সূত্রে জানা এ তথ্য জানা গেছে।

নতুন চার পরিচালকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি অনুষদের ডিন ডা. হাফিজ মোঃ হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং বীমা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবদুল্লাহ আল মাহমুদ, সাবেক সচিব ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (নেপাল ও ভুটান) মিসেস রুবাবা দৌলা।

জানা গেছে, ডিএসইর পক্ষ থেকে পাঠানো ১৮ জনের নামের তালিকা থেকে এই ৪ জনের নিয়োগ অনুমোদন করা হয়েছে। আরও দুজন স্বতন্ত্র পরিচালকের পদ খালি রয়েছে। খালি থাকা দুই পরিচালক পদের বিপরীতে নতুন করে আরও ৬জনের নাম প্রস্তাব করতে বলা হয়েছে ডিএসইকে। হিসাববিদ, করপোরেট আইনজীবী ও বিপণন বিষয়ে বিশেষজ্ঞ—এ ৩ শ্রেণি থেকে ৬জনের নাম পাঠাতে বলা হয়েছে ডিএসইকে।

১৮ জনের তালিকায় থাকা অন্যরা হলেন, বিআইবিএম এর ফ্যাকাল্টি ও বেসিক ব্যাংকের সাবেক ডিএমডি আব্দুল কাইয়ুম মোহাম্মদ কিবরিয়া, বিটিআরসির বর্ণালী বিভাগের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শহিদুল আলম পিবিজিএমএস, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সৈয়দ-উজ-জামান খান (পিএইচডি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং বীমা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবদুল্লাহ আল মাহমুদ, টোকা কালি বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, ডিসিসিআই’র সাবেক সভাপতি ও এফবিসিসিআই’র সহ-সভাপতি মোঃ আব্দুল মোমেন, ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (নেপাল ও ভুটান) মিসেস রুবাবা দৌলা, সাবেক সচিব ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন, বাংলাভিশন এর নিউজ এডিটর মিসেস শাহনাজ শারমিন রিনভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি অনুষদের ডিন ডা. হাফিজ মোঃ হাসান বাবু, সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েট এর পার্টনার মিসেস নাজিয়া কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের কোষাধ্যক্ষ ও অধ্যাপক ড. রাশেদা আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমান, ডিএসইর সাবেক পরিচালক ও এম/এস. জেনেটিকা এর চেয়ারম্যান ড.মনোয়ারা হাকিম আলী এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট শায়লা ফেরদৌস।

সর্বশেষ পাওয়া সংবাদ