মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
শেয়ারবাজার

দর হারানোর শীর্ষে এপেক্স ফুড

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৮টির বা ৪৯.৬৬ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ফুটওয়্যারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে এপেক্স ফুটওয়্যারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২৫.২০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৯৮.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২৬.৩০ টাকা বা ৮.০৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে এপেক্স ফুটওয়্যার টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ৭.৮২ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৫৮ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৮ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৭.১৪ শতাংশ, প্রগতি লাইফের ৫.৫৫ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.৯৮ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ৪.৮৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৪.৩২ শতাংশ এবং মনোস্পুল পেপারের ৪.১৭ শতাংশ শেয়ার দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ