মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান আরএকে সিরামিকসের ক্রেডিট রেটিং সম্পন্ন Credit Rating Information of RAK Ceramics (Bangladesh) Ltd.
advertisement
শেয়ারবাজার

সপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭টির বা ১৪.৮১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আল-হাজ্ব টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আল-হাজ্ব টেক্সটাইল শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩২.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৫২.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা বা ১৫.১২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আল-হাজ্ব টেক্সটাইল ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনারের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেঙ্গল ইউন্ডস ১৩ দশমিক ৯১ শতাংশ, এডিএন টেলিকম ১০ দশমিক ৫৪ শতাংশ, মুন্নু এ্যাগ্রো ৯ দশমিক ৬৭ শতাংশ, বিচ হ্যাচারী ৭ দশমিক ৯৫ শতাংশ, এপেক্স স্পিনিং ৭ দশমিক ৭৯ শতাংশ, ফাইন ফুডস ৬ দশমিক ৩১ শতাংশ, এপেক্স ফুটওয়্যার ৬ দশমিক ২৭ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি ফান্ড ৬ দশমিক ১৫ শতাংশ এবং বাংলাদেশ ল্যাম্পস ৫ দশমিক ৭৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ