মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান আরএকে সিরামিকসের ক্রেডিট রেটিং সম্পন্ন Credit Rating Information of RAK Ceramics (Bangladesh) Ltd.
advertisement
শেয়ারবাজার

সপ্তাহজুড়ে পতনের শীর্ষে গোল্ডেন জুবিলি ফান্ড

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫১টির বা ৩৭ দশমিক ৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি কমেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সিএমএসএফ গোল্ডেন জুবিলির ইউনিট ক্লোজিং দর ছিল ৯.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭ দশমিক ৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির ইউনিট দর ২ দশমিক ৪০ টাকা বা ২৪ দশমিক ২৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে সিএমএসএফ গোল্ডেন জুবিলির ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ৯.৮০ শতাংশ, শাইনপুকুর সিরামিকস ৯ দশমিক ৩৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৯ দশমিক ৩১ শতাংশ, ই-জেনারেশন ৮ দশমিক ৮৫ শতাংশ, ইস্টার্ন হাউজিং ৮ দশমিক ৪১ শতাংশ, বাঙলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ৮ দশমিক ৮৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স ৮ দশমিক ১৭ শতাংশ, বিডি থাই ফুড ৭ দশমিক ৭৯ শতাংশ এবং জেনেক্স ইনফোসিস ৭ দশমিক ১৬ শতাংশ করে শেয়ার দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ