মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান আরএকে সিরামিকসের ক্রেডিট রেটিং সম্পন্ন Credit Rating Information of RAK Ceramics (Bangladesh) Ltd.
advertisement
শেয়ারবাজার

রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৯৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে (প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৯৮ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে)। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩৯ টাকা ৫০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৭১ টাকা ০৩ পয়সা।

৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভি) দাঁড়িয়েছে ১৭৬ টাকা ৮০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভি) দাঁড়িয়েছে ২০০ টাকা ৬৫ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২২ কোম্পানিটির শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৭৬ টাকা ৮০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ কোম্পানিটির শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২০০ টাকা ৬৫ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ।

সর্বশেষ পাওয়া সংবাদ