রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে কমেছে লেনদেনও

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনে কমেছে লেনদেনও। তবে অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৬টি কোম্পানির ৭ কোটি ২৯ লক্ষ ৭২ হাজার ৩২৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬০৮ কোটি ৪৪ লক্ষ ৭২ হাজার ৮৩৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১২.৩৫ পয়েন্ট কমে ৬২৮৩.৩১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.২২ পয়েন্ট কমে ২২৩৫.৩৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.০৭ পয়েন্ট কমে ১৩৭১.৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, বিএসসি, শাইনপুকুর সিরামিক, সোনালী পেপার, জেমিনী সী ফুড, সী পার্ল বীচ, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্ক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও ওরিয়ন ইনফিউশন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সোনালী পেপার, সিলভা ফার্মা, ওরিয়ন ইনফিউশন, সানলাইফ ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং, বীচ হ্যাচারী, অ্যাপেক্স স্পিনিং, মেট্রো স্পিনিং, মুন্নু এগ্রো ও এএমসিএল (প্রান)।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আমরা নেটওয়ার্ক, ইস্টার্ন হাউজিং, শাইনপুকুর সিরামিক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা, প্রগতী ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, বসুন্ধরা পেপার, জেএমআই হসপিটাল ও মনোস্পুল পেপার।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৭০৫০১৫৫১৯২৮.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ