রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
advertisement
শেয়ারবাজার

ক্রেতা শূন্য ১২৩ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (৯ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১২৩ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৩টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে ১৫টি কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড ও ফার্মা খাতের ১৪টি কোম্পনি ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতা হারিয়েছে বস্ত্র ও জ্বালানি খাতের ১২টি, আর্থিক খাতের ১১টি, বীমা খাতের ৪টি, সিমেন্ট, বিবিধ ও খাদ্য খাতের ৩টি, ট্যানারি খাতের ২টি,সিরামিক, সেবা, আইটি খাতের ১টি কোম্পানি ক্রেতাশূন্য।

সর্বশেষ পাওয়া সংবাদ