রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ" প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো চমক কানাডার রূপকথার অবসান, টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে মরক্কো ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে সোনালী আঁশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সোনালী আঁশ লিমিটেড। আজ শেয়ারটির দর ২৭ টাকা ৬০ পয়সা বা ৬.৮৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৩৮২ বারে ১ লাখ ২৯ হাজার ৮৯২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা বা ৪.০১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৭২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি মনোস্পুল লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ১০ টাকা ৩ পয়সা বা ৮০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৮৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ণ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, বিকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেমিনি সী ও সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ