রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
শেয়ারবাজার

লুজারের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : আজ (২ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯১টির বা ২৭.১৬ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫৮ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪৯ দশমিক ৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৪০ টাকা বা ৫ দশমিক ৩১ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ই-জেনারেশনে ২ দশমিক ৮০ শতাংশ, এডিএন টেলিকমের ২ দশমিক ৪৮ শতাংশ, আমরা টেকনোলজির ২ দশমিক ১৫ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১ দশমিক ৫৫ শতাংশ, আইটিসির ১ দশমিক ৪৮ শতাংশ, ইসলামী কর্মাশিয়াল ইন্স্যুরেন্সের ১ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ১ শতাংশ, জিলবাংলা সুগারের দশমিক ৯৯ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের দশমিক ৯৯ শতাংশ শেয়ার দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ