রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
শেয়ারবাজার

টপটেন লুজারে বীমা কোম্পানির আধিপত্য

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষ কোম্পানির তালিকায় আধিপত্য বিস্তার করেছে বীমা কোম্পানি। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৭টিই বীমা কোম্পানি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার টপটেন লুজার তালিকার শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর ৬ টাকা ৮০ পয়সা বা ৪.১৯ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ১৫৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ২০৪ বারে ৪ লাখ ১৮ হাজার ৯৮৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৮০ পয়সা বা ২.৬৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা দরে লেনদেন হয়।

মেঘনা লাইফ লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৩০ পয়সা বা ২ দশমিক ৫১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স, বাটা সু, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ