শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
শেয়ারবাজার

৬ মাসে হা-ওয়েলের মুনাফা বেড়ে দ্বিগুন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত হা-ওয়েল টেক্সটাইলসের (বিডি) চলতি অর্থবছরের ৬ মাসের ব্যবসায় (জুলাই-ডিসেম্বর’ ২০২২) মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুন।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, হা-ওয়েল টেক্সটাইলস ওই ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩.০৪ টাকা হয়েছে। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ইপিএস ১.৭৪ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ১.৩০ টাকা। এই কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে ইপিএস ১.৪৫ টাকা হয়েছে। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ইপিএস ০.৭৬ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৬৯ টাকা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.৮৯ টাকায়।

মুনাফা আগের চেয়ে বেড়েছে জানিয়ে কোম্পানিটির এক কর্মকর্তা বলেন, হা-ওয়েল টেক্সটাইলসের পন্য শতভাগ রপ্তানিমুখী। তাই আমাদের পন্য ডলারে (মার্কিন) লেনদেন হয়। টাকার চেয়ে ডলারের মূল্য বাড়ায় কোম্পানিটির আয়ে ইতিবাচক প্রভাব পড়ে। এছাড়া কোম্পানির সেলও আগের চেয়ে বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ