শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
শেয়ারবাজার

ব্লক মার্কেটে ৬০ কোম্পানির ১২৫ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৪৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২৫ কোটি ৩৩ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের। কোম্পানিটি ৪১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। আজ কোম্পানিটি ৪০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ। আজ কোম্পানিটি ১৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকম ১ কোটি ১৬ লাখ, ব্যাংক এশিয়া ১ কোটি ৪৯ লাখ, বেক্সিমকো ১ কোটি ৬৭ লাখ, বাংলাদেশ সাবমেরিন কেবল ৩ কোটি ২৩ লাখ, স্যালভো কেমিক্যাল ১ কোটি ৬২ লাখ, সিলকো ফার্মা ১ কোটি ১০ লাখ ও স্কয়ার ফার্মা ৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ