পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস পিএলসির ১৮তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, অনিবার্য পরিস্থিতি ও প্রশাসনিক বিবেচনায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত সভায় এজিএমের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১৫ ডিসেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এজিএমটি ঢাকার মহাখালীর অ্যাডভান্সড নূরানী টাওয়ারে অবস্থিত কোম্পানির কর্পোরেট অফিসের পরিবর্তে গাজীপুরের শ্রীপুরের টেলিহাটে কোম্পানির কারখানা প্রাঙ্গণে অবস্থিত নিবন্ধিত কার্যালয়ে অনুষ্ঠিত হবে।