শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত রাজনৈতিক বৈষম্য হবে না - ৪৯তম বিসিএসের 'বাদ পড়া' ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের এন্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো যৌথ অভিযান নয় - আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন-সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর ভালুকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ - কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
advertisement
শেয়ারবাজার

নাভানা ফার্মাসিউটিক্যালসের উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ১৬ লাখের বেশি শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির স্পনসর মঞ্জুরুল ইসলাম তার মালিকানাধীন ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জুনাইদ শফিকের কাছে হস্তান্তর করেছেন।

বলা হয়েছে, উপহার হিসেবে নয়, বরং পূর্বে ৪ আগস্ট ২০২৬ তারিখে প্রচারিত ঘোষণার ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।

হস্তান্তরের পর শেয়ারগুলোর মালিকানা স্পনসর মঞ্জুরুল ইসলাম থেকে ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জুনাইদ শফিকের কাছে স্থানান্তরিত হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ