সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করল ক্যাসপারস্কি চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গ্রেফতার ২ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো 'পাঠাও কমার্স' এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
advertisement
শেয়ারবাজার

জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিদ্যমান প্রতি ১টি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ২টি রাইট শেয়ার পাবেন। প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে রাইট শেয়ার ইস্যুর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র অনুসারে, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৯৬৭ কোটি ৭৬ লাখ টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ উচ্চ সুদে নেওয়া ঋণ পরিশোধে ব্যবহার করবে কোম্পানিটি।

আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করা হবে। বিএসইসির অনুমোদন সাপেক্ষে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্তটি কার্যকর হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ