পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোক্তা মোহাম্মদ নাদের খান তার মালিকানাধীন ৯৪ লাখ ২৫ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রাইম ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ নাদের খান তার মালিকানাধীন ৯৪ লাখ ২৫ হাজার শেয়ার মেয়েকে উপহার হিসেবে এবং ব্যাংকটির একজন সাধারণ শেয়ারহোল্ডার সৈয়দা তাসনুভা খানমের কাছে হস্তান্তর করেছেন।
শেয়ারগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ৩ সেপ্টেম্বর শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন ব্যাংকটির এই উদ্যোক্তা।