বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

সূচকের উত্থানে লেনদেন শেষ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কমেছে। ভৌগোলিকম্যাপ ও গাইড অন্বেষণ করা ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯০টি কোম্পানির ১৭ কোটি ৭৪ লাখ ৬৫ হাজার ৫৩৪ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৬৭ কোটি ১ লাখ ৪৮ হাজার ৩৬৮ টাকা|

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৫.৫৯ পয়েন্ট বেড়ে ৫৬৫৫.৬৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮.৭৭ পয়েন্ট বেড়ে ২১৩৪.৮৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৫.৭০ পয়েন্ট বেড়ে ১১৩২.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- শার্প ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, তৌফিকা ফুডস, এম.এল ডাইং, ব্র্যাক ব্যাংক, ডোমিনেজ স্টিল, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল, আই পি ডি সি ফাইন্যান্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফাইন ফুডস, ভিএফএস থ্রেড, সেনা ইন্স্যুরেন্স, এস্কোয়ার নিট, এ্যাপেক্স স্পিনিং, সামিট পাওয়ার, সায়হাম টেক্সটাইল, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গোল্ডেন সন, ড্রাগন সোেয়টার।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- শার্প ইন্ডাস্ট্রিজ, তৌফিকা ফুডস, আমান ফীড, মেঘনা পেট, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সমতা লেদার, দুলামিয়া কটন, শমরিতা হসপিটাল, সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।

আজ ডিএসই'র বাজার মূলধন:- ৬৯৭৩১৮২৩৫৮৪৬০।

সর্বশেষ পাওয়া সংবাদ