পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের আরএকে সিরামিক লিমিটেডের টাইলস উৎপাদন লাইন-৩-এর কার্যক্রম পুনরায় শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২৬ জুলাইয়ের ঘোষণার ধারাবাহিকতায় টাইলস উৎপাদন লাইন-৩ পুনরায় চালু করা হয়েছে।
আরএকে সিরামিকসের টাইলস প্ল্যান্টে মোট চারটি উৎপাদন লাইন রয়েছে। এর মধ্যে উৎপাদন লাইন-২-এর যন্ত্রপাতি গত ২৪ আগস্ট থেকে রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে।
রক্ষণাবেক্ষণ চলাকালে টাইলস প্ল্যান্টের উৎপাদন লাইন-১ ও উৎপাদন লাইন-৩ থেকে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়ে উৎপাদন লাইন-২ পুনরায় চালুর উপযোগী হলে এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে।