সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে লেনদেন শেষ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে  টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৬টি কোম্পানির ২৫ কোটি ০২ লক্ষ ৫০ হাজার ১৩৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭১১ কোটি ১৪ লক্ষ ৯৬ হাজার ৮৮০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৬৩.৮৭ পয়েন্ট কমে ৫৭২২.২১ ডিএস-৩০ মূল্য সূচক ১৭.০৪ পয়েন্ট কমে ২১৪৫.৪৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.৮৩ পয়েন্ট কমে ১১৪০.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ৩২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, রানার অটোমোবাইলস পিএলসি, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড, শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), তৌফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, মালেক স্পিনিং মিলস সিএলসি এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: শার্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তসরিফা ইন্ডাস্ট্রিজ পিএলসি, সি গার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, আমান কটন ফাইব্রাস পিএলসি এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: নূরানি ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড, নিউ লাইন ক্লোখিংস লিমিটেড, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, রিং শাইন টেক্সটাইলস লিমিটেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স সিএলসি, সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেড, এস.এস. স্টিল লিমিটেড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড এবং আরামিট সিমেন্ট লিমিটেড।

আজ ডিএসই'র বাজার মূলধন: ৭,০০৪,০৮৫,৮৭৫,১৭২.৬০।

সর্বশেষ পাওয়া সংবাদ