বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি নতুন একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে। নতুন গঠিত হতে যাওয়া সাবসিডিয়ারি কোম্পানিটির নাম হবে "ACI Global Scientific Standards Limited"। কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩১তম বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ACI Global Scientific Standards Limited নামে এ কোম্পানির অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি আর পরিশোধিত মূলধন ৩ কোটি টাকা। সাবসিডিয়ারি কোম্পানির ৮৫ শতাংশ শেয়ার থাকবে এসিআই পিএলসির কাছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ