বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
শিরোনাম
এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি দেশে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রণালয় ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত আগামী ২৯ জুলাই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভা ৭২টি পদে ৬৪৭ জনকে নিয়োগ দেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট নৈতিক স্খলন প্রমাণিত - জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলএল.বি ফল-২০২৬ ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে লেনদেন শেষ

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৯টি কোম্পানির ৫১ কোটি ৭১  লক্ষ ৮৩  হাজার ৩৭৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১২১১  কোটি ১৩  লক্ষ ৭  হাজার ৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২৭.৯০ পয়েন্ট কমে ৫৮৭১.০৬ ডিএস-৩০ মূল্য সূচক ৩.৩৫ পয়েন্ট কমে ২২১৬.৬৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৭৬ পয়েন্ট কমে ১১৯৯.১৮ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টি কোম্পানীর শেয়ার।   
                       
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: আইটিসি, টেকনো ড্রাগ, ফারইস্ট নিটিং, ফু-ওয়াং সিরামিকস, সেলভো অর্গানিক ইন্ডা:, সিটি ব্যাংক, মালেক স্পিনিং, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সায়হাম কটন ও  ইন্দোবাংলা  ফার্মা।      

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এমবিএল  ১ম মি. ফা., এক্সিম ব্যাংক  ১ম মি. ফা.,  এফবিএফ ইনকাম ফান্ড, ১ম জনতা ব্যাংক মি. ফা.,  ট্রাস্ট ব্যাংক ১ম মি. ফা., প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল  মি. ফা., এসইএমএল  এফবিএসএল গ্রোথ  ফান্ড, সার্প  ইন্ডা:,  ইবিএল  এনআরবি  মি. ফা.  ও  পপুলার লাইফ ১ম মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রিমিয়ার ব্যাংক, উসমানিয়া গ্লাস, সোনার বাংলা ইন্সু:, জিলবাংলা  সুগার, ইউনিয়ন  ইন্সু:,  নিটল  ইন্সু:,  প্রভাতী  ইন্সু:,  তাক্কাফুল  ইন্সু:,  ইসলামি  ইন্সু:  ও  শ্যামপুর সুগার।  

আজ ডিএসই’র বাজার মূলধন: ৭০৫৫৬৯৪৬৯৯৪৫২.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ