শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু বেক্সিমকো ফার্মার ক্রেডিট রেটিং সম্পন্ন ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানি ঘাটতি ১ লাখ ৯০ হাজার টন ফাইল নেই, ভাস্কর্যও নেই - ঝিনাইদহে বিতর্কিত চত্বর অপসারণে বেরিয়ে এলো দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত Credit Rating Information of Beximco Pharmaceuticals PLC. ময়মনসিংহ মেডিকেলে নারীসহ ১৪ দালাল গ্রেফতার হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা - ৪৫ বছর পর আটক দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর মোজাফফর
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে লেনদেন শেষ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও  টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪৯৫টি কোম্পানির ৩৩ কোটি ৪৮ লক্ষ ৭৬ হাজার ৪৪৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১১৮ কোটি ২৪ লক্ষ ৭৩ হাজার ৭৬২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২৫.৯২ পয়েন্ট কমে ৫৯০০.৩৬ ডিএস-৩০ মূল্য সূচক ১৫.২৮ পয়েন্ট কমে ২২২৭.৬৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.০৮ পয়েন্ট কমে ১২০৬.৮৬ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানীর শেয়ার।  
                       
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- টেকনো ড্রাগ, সামিট অ্যালায়েন্স পোর্ট, মালেক স্পিনিং,  ফারইস্ট  নিটিং, তৌফিকা ফুড, লাফার্জ হোলসিম,  ব্র্যাক  ব্যাংক, বিএসসি, সিটি  ব্যাংক ও  নাভানা ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- টেকনো ড্রাগ, ফার কেমিক্যাল,  এআইবিএল ১ম ইসলামি মি. ফা.,  অগ্নি  সিস্টেম,  অ্যাম্বী  ফার্মা,  এমএল  ডাইং,  সিলকো  ফার্মা,  এপেক্স  ট্যানারী,  আমান  ফীড ও  মীর আখতার।  

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- উসমানিয়া  গ্লাস ফ্যাক্টরী,  বিআইএফসি,  জিলবাংলা  সুগার,  জিকিউ  বলপেন,  সেনা  ইন্সু:, জেনারেশন নেক্সট, সোনারবাংলা  ইন্সু:, এশিয়াটিক  ল্যাব,  বিএসআরএম লি: ও  সিএনএ টেক্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭১০৮৮৩৪১৯৮৮০১.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ