বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যালন ডি’অর দৌড় ২০২৬ - ফুটবলের মর্যাদাকর পুরস্কারটি জিতবেন কে?
advertisement
ধর্ম-জীবন

চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইটে সৌদি গেলেন ৪১৯ যাত্রী

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম থেকে হজযাত্রী পরিবহনের প্রথম ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে। মঙ্গলবার ভোররাত পৌনে ৪টায় ৪১৯ হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশে ছেড়ে যায়।

বিষটি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন।

বিমান সূত্র জানায়, চট্টগ্রাম থেকে এবার ৮ হাজারের বেশি হজযাত্রী পরিবহনের প্রস্ততি নিয়েছে বাংলাদেশ বিমান। ২২টি ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী পরিবহন করা হবে। এরমধ্যে ২০টি ফ্লাইট জেদ্দা এবং দুটি ফ্লাইট মদিনা যাবে।

মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, এবার চট্টগ্রামের সব হজযাত্রী বাংলাদেশ বিমানই পরিবহন করবে। কোনো হজযাত্রী অন্য এয়ারলাইন্স ব্যবহার করতে চাইলে ঢাকা হয়ে জেদ্দা বা মদিনায় যেতে হবে।

‘হাব’ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুম জানান, এ বছর বাংলাদেশের মোট ৮৩ হাজার ২০২ জন হজযাত্রী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাওয়ার কথা রয়েছে। তবে প্রতিটি এজেন্সিতে হাজিদের দেখভাল করার জন্য লোকবলসহ এই সংখ্যা প্রায় ৮৫ হাজারের বেশি হবে।

মোট হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৩০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮ হাজার ৮৯৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ