বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
ধর্ম-জীবন

রমজানে একাধিকবার ওমরাহ পালনে সৌদির নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: মক্কায় রমজান মাসে একাধিকবার ওমরাহ পালনে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। দেশটিতে গত সপ্তাহ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। রমজানকে ওমরাহ পালনের জন্য আদর্শ মৌসুম হিসেবে গণ্য করা হয়। এ মাসে অনেক মুসল্লি মক্কা ও মদিনায় যাওয়ার অপেক্ষায় থাকেন। তবে এবার রমজান মাসে একাধিকবার ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে না সৌদি কর্তৃপক্ষ। মূলত অতিরিক্ত মুসল্লি হওয়ার কারণে রমজান মাসে দ্বিতীয়বার ওমরা পালনের সুযোগ দেবে না সৌদি আরব।

রোববার (১৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসে একাধিকবার ওমরাহ বা ছোট হজ পালনের জন্য অনুমতি দেওয়া হবে না।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে একবারের বেশি ওমরাহ পালনের জন্য অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি পবিত্র এ মাসে ওমরাহ পালনকারীদের মক্কা-মদিনায় দীর্ঘ সময় না থাকার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

সৌদির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন কাউকে ওমরাহ পালনের সুযোগ করে দিতে এবং অতিরিক্ত ভিড় এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নুসাকের তথ্য অনুযায়ী, সৌদি সরকার ওমরাহর যাবতীয় তথ্যসেবা অ্যাপের মাধ্যমে দিয়ে থাকে। ফলে এ অ্যাপের মাধ্যমে একই ব্যক্তি যদি দ্বিতীয়বার ওমরাহ পালনের জন্য আবেদন করে তাহলে তার আবেদন গ্রহণ করা হবে না। তবে অ্যাপ থেকে নতুন কেউ আবেদন করতে পারবেন।

পবিত্র রমজানে সৌদিসহ বিশ্বের অনেক মুসল্লি ওমরাহ পালনের জন্য গ্রান্ড মসজিদে ভিড় করে থাকেন। এজন্য সৌদি কর্তৃপক্ষ নিরবিচ্ছিন্নভাবে এবং ভোগান্তি ছাড়া মুসল্লিদের ওমরাহ পালন নিশ্চিতে নতুন এ পদক্ষেপ নিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ